যশোর

বেনাপোলে শ্রমিক ইউনিয়ন সভাপতিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, বিক্ষোভ

বেনাপোল

যশোর,২৪ নভেম্বর-যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবিসহ আরেক শ্রমিকের ওপর ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১টার দিকে স্থলবন্দর থেকে বাড়ি ফেরার পথে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টার দিকে বন্দরের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, ককটেল নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। দ্রুত গ্রেফতার করা না হলে আগামী সপ্তাহ থেকে বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি বাবুল হোসেন বলেন, বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ (জালের কাটি) উদ্ধার করা হয়েছে। ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language