জাতীয়
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট, জানাল নির্বাচন কমিশন

ঢাকা,০৮ নভেম্বর-প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ রবিবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না। তবে ইভিএম নিষ্পত্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি।
এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে।
এস এম/ ০৮ নভেম্বর ২০২৬







