হবিগঞ্জ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, ক্ষতিগ্রস্ত নিচের অংশ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ

হবিগঞ্জ,০৮ নভেম্বর-হবিগঞ্জ শহরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশ পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা অগ্নিকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিষয়টি তদন্ত করে দেখছেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ০৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language