জাতীয়

নাহিদ ইসলামের ডাকে ১০০ লোকও জড়ো হবে না: রাশেদ খাঁন

নাহিদ ইসলাম ও রাশেদ খান

ঢাকা,০৬ নভেম্বর-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জন লোকও জড়ো হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, সামান্তা শারমিনের মতো নেত্রীকে দলে ধরে রাখার যোগ্যতাও হারিয়েছেন নাহিদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও গার্মেন্টস কর্মীরা কাজে ফিরে গেছেন! নাহিদ ইসলাম ডাক দিলে এখন আর ১০০ জন লোকও জড়ো হবে না। আশা করি, তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।

উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের

গণঅভ্যুত্থানের মহানায়ক কেন এতটা অধঃপতনের শিকার হলেন? কেন এনসিপি শুধু নামসর্বস্ব একটি দলে পরিণত হলো? এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারবেন?

নাহিদ ইসলামরা ভেবেছিলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সবকিছু তারাই করেছেন! কিন্তু তারাই যে সবকিছু করেননি, তা তিনি যত বেশি অহংকারী হবেন, তত বেশি বুঝতে পারবেন। নাহিদ ইসলামের সঙ্গে কারা থাকছেন আর কারা তাকে ছেড়ে যাচ্ছেন, তা কি তিনি বুঝতে পারছেন?

যেখানে সামান্তা শারমিনের মতো নেত্রীদের দলে ধরে রাখার যোগ্যতা তিনি হারিয়েছেন, সেখানে জনগণ কেন তার ডাকে মাঠে নামবে?

এস এম/ ০৬ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language