ভারতীয় ভিসার সব আবেদনে বাধ্যতামূলক হলো নতুন অঙ্গীকারনামা

ঢাকা,০৬ নভেম্বর-ভারতের ভিসাপ্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে যেতে ইচ্ছুক সব বিদেশি নাগরিকের কাছে বৈধ জাতীয় পাসপোর্ট এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশন থেকে নেওয়া বৈধ ভিসাসহ আন্তর্জাতিক ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ভিসার আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত ফরম্যাটে এই ফর্ম জমা না দিলে ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, ভারতীয় ভিসার আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে অনলাইন ভিসা আবেদনের সঙ্গে NIC Visa Application Portal-এ আপলোড করতে হধাক
হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন সঠিকভাবে পূরণ করে জমা দেওয়ার পর সেটির স্বাক্ষর করা প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় সহায়ক কাগজপত্র নিয়ে নির্ধারিত সাক্ষাৎকারের দিনে সংশ্লিষ্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে অথবা সরাসরি ভারতীয় মিশনে জমা দিতে হবে।
ফর্ম পূরণ ও অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণের নিয়ম অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন নির্দেশিকায় পাওয়া যাবে। এ ছাড়া প্রয়োজনীয় কারিগরি তথ্য জানা যাবে টেকনিক্যাল নির্দেশিকায়। ‘ভিসা এনকোয়ারি’ লিংকের মাধ্যমে ভিসা আবেদনের বর্তমান অবস্থাও যাচাই করা যাবে। ভারতীয় ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ভারতীয় মিশনের ওয়েবসাইট দেখার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
এস এম/ ০৬ নভেম্বর ২০২৬







