মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৬ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলা

গাজা,৩০ অক্টোবর-যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৫ হাজার ৬৮৭ জন।

এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭০ জনে। এ সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৫ হাজার ৮০৮ জন।

এস এম/ ৩০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language