দক্ষিণ এশিয়া

করোনার টিকা নিলেন নরেন্দ্র মোদি

দীপক দেবনাথ

নয়াদিল্লী, ০১ মার্চ – কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস’ (এইমস)-এ গিয়ে টিকা নেন প্রধানমন্ত্রী। এই কো-ভ্যাকসিন তৈরি করেছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘ভারত বায়োটেক’। মোদিকে করোনার প্রতিষেধক দেন পুডুচেরির নার্স পি.নিভেদা।

আরও পড়ুন : ভারতের প্রথম করোনামুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ

টিকা নেওয়ার পর টুইট করে নরেন্দ্র মোদি জানান ‘এইমসে গিয়ে করোনার প্রথম দফার ডোজ নিলাম। কোভিড-১৯ এর বিরুদ্ধে যেভাবে চিকিৎসক বিজ্ঞানীরা সকলে মিলে কাজ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি আবেদন জানাচ্ছি যে যারা টিকা নেওয়ার যোগ্য তারা এটা নিয়ে নিন। চলুন সকল মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।’

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০১ মার্চ

Back to top button
🌐 Read in Your Language