এশিয়া

ইরান-চীন বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

ইরান-চীন বৈঠক

বেইজিং,১৬ সেপ্টেম্বর- দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চীনের রাজধানী বেইজিংয়ে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়টি তুলে ধরেন ওয়াং ই। তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈরিতা চলতে থাকলে এতে কোনো পক্ষই লাভবান হবে না।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ উল্লেখ করা বিদ্যমান চুক্তির ভিত্তিতে আলোচনার কাঠামো পুনর্গঠনের আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন আব্বাস আরাগচি। সফরকালে তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে ইরান-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছিলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি অঞ্চল ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে আলোচনা করবেন আরাগচি। সূত্র: তাসনিম নিউজ।

এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language