শিক্ষা

এসএসসি ফলাফলে বড় ধাক্কা: পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার, ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী!

ঢাকা, ১০ আগস্ট – চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।

সংবাদ সম্মেলনে জানানো হয় যে এ বছর পরীক্ষায় মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং অনুত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

পরিসংখ্যানে দেখা গেছে গত বছরের তুলনায় এবার পাসের হার ৬.২ শতাংশ হ্রাস পেয়েছে। উল্লেখ্য যে গত বছর পাসের গড় হার ছিল ৬৮.৪৫ শতাংশ।

সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফলাফল ঘোষণা করেন।

এ বছর মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত বছরের তুলনায় পাসের হারের এই নিম্নমুখী প্রবণতা শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এনএন/ ১০ আগস্ট ২০২৬


Back to top button