জাতীয়
৩২.১৫ বিলিয়ন ডলারে পৌঁছাল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ঢাকা, ১১ আগস্ট – আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩২.১৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এই চিত্র ফুটে উঠেছে।
আইএমএফের এই বিপিএম৬ পদ্ধতিকে আন্তর্জাতিকভাবে ব্যবহারের উপযোগী বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনার সবচেয়ে গ্রহণযোগ্য মানদণ্ড ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে,
রবিবার দেশের গ্রস রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে এবং সোমবার তা আরও বৃদ্ধি পায়। দেশের বৈদেশিক খাত ও মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলেই এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।
এস এম/ ১১ আগস্ট ২০২৬









