ক্রিকেট

রুটের পর আহমেদাবাদে প্যাটেলের ঘুর্ণি

আহমেদাবাদ, ২৫ ফেব্রুয়ারি – আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ড অল-আউট হয়ে যায় মাত্র ১১২ রানে। প্রথম ইনিংসে জ্যাক ক্রোলির ৫৩ রানের বিপরীতে আক্সার প্যাটেল নেন ৬ উইকেট।

ইংলিশদের দেয়া ১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে অন্য এক রুটকে দেখে ভারত। ইংলিশ অধিনায়কের স্পিন বিষে নীল হয়ে যায় ভারতের লম্বা ব্যাটিং লাইন-আপ। রুট নেন ৬.২ ওভারে ৫ উইকেট তাতে ভারত অল-আউট হয়ে যায় মাত্র ১৪৫ রানে।

এই ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস আসে ওপেনার রোহিত শর্মার ব্যাটে। বাকিরা শুধু হতাশার গল্পই লিখেছেন।

আরও পড়ুন : এবার পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন মোহাম্মদ হাফিজ

আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংলিশরা। ব্যাট করতে নেমেই ইনিংসের প্রথম ওভারে জ্যাক ক্রোলি বিদায় নেন প্যাটেলের বলে বোল্ড হয়ে।

দুই নম্বরে ব্যাট করতে নেমে জনি বেইরেষ্ট্রো প্রথম বল খেলতে গিয়ে পড়েন এলবিডব্লুর ফাঁদে। প্যাটেলের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে বেইরেষ্ট্রো রিভিউ নিয়ে বেঁচে যান। কিন্তু পরের বলে আর রক্ষা হয়নি। বোল্ড হয়ে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে।

দলীয় শূন্য রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংল্যান্ডকে টেনে তোলার চেষ্টায় ব্যর্থ হয়েছে ডম সিবলিও। সেই প্যাটেলের বলেই ক্যাচ তুলে দিয়েছেন ৭ রান করে।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language