চট্টগ্রাম

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্রগ্রাম, ৯ আগস্ট – চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীতে বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এই কার্যক্রমে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পুনর্বাসন কর্মসূচি উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন।

এস এম/ ৯ আগস্ট ২০২৬


Back to top button