বাবুনগর মাদ্রাসায় হেফাজত নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা শুরু

চট্টগ্রাম, ৯ আগস্ট – চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক মতবিনিময় সভা শুরু হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এই বৈঠক শুরু হয়।
এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। এই মতবিনিময় সভায় দেশের শীর্ষ পর্যায়ের প্রায় ৭০ জন বিশিষ্ট আলেমেদ্বীন অংশগ্রহণ করছেন।
সভায় ধর্মীয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল এবং উত্তর চট্টগ্রামের সংসদ সদস্যসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন। এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ফটিকছড়িতে পৌঁছান।
পরে তিনি বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্ধারিত মতবিনিময় সভায় যোগ দেন।
এস এম/ ৯ আগস্ট ২০২৬









