জাতীয়

মুগদা ও শেরেবাংলা নগরে পুলিশের অভিযান: ১৩ জন গ্রেফতার

ঢাকা, ২ আগস্ট – ঢাকা মহানগর পুলিশের মুগদা ও শেরেবাংলা নগর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।

মুগদা থানা সূত্রে জানা গেছে, গত শনিবার থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আটজন অপরাধীকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মো. শান্ত মিয়া, মো. সুমন সরদার, মো. নাজির হোসেন, মো. খোকন মিয়া, মো. সোহান, রাজু আহমেদ, রাকিব হোসেন ও মো. সুমন শরীফ ওরফে মাইকেল।

অন্যদিকে শেরেবাংলা নগর থানা পুলিশ একই দিনে ভিন্ন এক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে। তারা হলেন মো. রাকিব, মো. সিয়াম হোসেন আকাশ, মো. রিমন, এবিএম নাসির উদ্দিন ও রাজিব খান।

গ্রেফতারকৃত ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনএন/ ২ আগস্ট ২০২৬


Back to top button