আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশেও কমানোর চেষ্টা হবে: প্রতিমন্ত্রী

ঢাকা, ২৪ সেপ্টেম্বর- মধ্যপ্রাচ্যেরস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যেেলের দাম বাড়ার পাশাপাশি পরিবহন ও বীমা খরচও বেড়েছে। এ কারণে সরকার টানা ছয় মাস জ চলমান সংকট কেটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি পরিবহন ও বীমা খরচও বেড়েছে। এ কারণে সরকার টানা ছয় মাস জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পরে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে তারা আশা করছেন। সংকট শেষ হয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল বা কমে এলে দেশের বাজারেও দ্রুত দাম সমন্বয়ের চেষ্টা করবে সরকার।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, বিজিবি-৬-এর পরিচালক নাজমুল হাসান, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৪ সেপ্টেম্বর ২০২৬







