ইরানের সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

তেহরান, ১৪ জুলাই – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে এবং পরিস্থিতি ক্রমশ অনিশ্চিয়তার দিকে যাচ্ছে। পরিস্থিতির ধারাবাহিকতায় এবার ইরানের অত্যন্ত সুরক্ষিত পিকঅ্যাক্স পাহাড়ে অবস্থিত পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তেহরানের দক্ষিণে অবস্থিত এই পাহাড়টি কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। সেখানে মাটির অনেক গভীরে দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে যা অত্যন্ত সুরক্ষিত বলে পরিচিত।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই স্থাপনাটি সলিড গ্রানাইট পাথরের কয়েকশ মিটার গভীরে তৈরি করা হয়েছে যেন কোনো শক্তিশালী বোমা এর ক্ষতি করতে না পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা সংস্থাগুলো মনে করে ইরান সেখানে একটি অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে যা তাদের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে কাজ করবে।
২০২০ সাল থেকে ইরান এই পাহাড়ে পারমাণবিক স্থাপনা তৈরির কাজ শুরু করে এবং জানায় সেখানে শুধুমাত্র উন্নত প্রযুক্তির সেন্ট্রিফিউজ তৈরি করা হবে।
ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন যে তারা পিকঅ্যাক্স পাহাড়ে হামলার প্রস্তুতি নিচ্ছেন এবং খুব কাছ থেকে সেখানে নজর রাখা হচ্ছে। তিনি আরও দাবি করেন যে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না এবং যুক্তরাষ্ট্র যেকোনো সময় সেখানে বড় ধরনের আক্রমণ চালাতে পারে।
এনএন/ ১৪ জুলাই ২০২৬









