মধ্যপ্রাচ্য

আমরা ন্যায্যটা নেব , ২০ শতাংশ তো অনেক বেশি ; ট্রাম্প কে কড়া জবাব ইরানের

তেহরান, ১৪ জুলাই – হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ২০ শতাংশ মাশুল বা ফি আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে,

এই গুরুত্বপূর্ণ জলপথের আসল পাহারাদার যুক্তরাষ্ট্র নয় বরং ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাগচি উল্লেখ করেন, পাহারাদারকে পারিশ্রমিক দেওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য যৌক্তিক হলেও ২০ শতাংশ ফি অনেক বেশি।

এই ক্ষেত্রে ইরান একটি ন্যায়সঙ্গত মাশুল গ্রহণ করবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প একটি পোস্টে দাবি করেন, এখন থেকে যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করবে। এই নিরাপত্তার বিনিময়ে সব জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ মাশুল দিতে হবে।

একই সঙ্গে আগামী ১৪ জুলাই থেকে ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ শুরুর ঘোষণা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা ইরানের বন্দরে যাতায়াতকারী সব জাহাজ আটকে দেবে।

পূর্বে একটি সাময়িক চুক্তির আওতায় অবরোধ তুলে নেওয়া হলেও বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা পুনরায় বৃদ্ধি পেয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চুক্তি অনুযায়ী এই জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক নিয়মানুযায়ী এই পথ সবার জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন।

তবে ট্রাম্প দাবি করেছেন যে আগের সেই চুক্তির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর থেকেই এই অঞ্চলটি উত্তপ্ত হয়ে উঠেছে।

এস এম/ ১৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language