জাতীয়

দেশে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৩১

ঢাকা, ৪ জুলাই – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে একজন ঢাকায় এবং অন্যজন সিলেটে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩৩ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১০১ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এদের মধ্যে ৬৩৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে এবং ৯৩ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সর্বমোট ১ লাখ ১৭ হাজার ২১৯ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ৬৯৩ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে এবং ১২ হাজার ৫২৬ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৯৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২১৮ জন।

এনএন/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language