রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ইতিবাচক সহযোগিতার আশ্বাস: স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ২৭ জুন – বাংলাদেশের বিভিন্ন বিদ্যমান সমস্যা সমাধানে চীন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে রোহিঙ্গা সংকট নিরসনে দেশটি ইতিবাচক ইঙ্গিত প্রদানের পাশাপাশি কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ়। উভয় দেশই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তাদের চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও বৃদ্ধির আশ্বাস দিয়েছে।
অধিবেশনে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে একটি ধন্যবাদ প্রস্তাবও পেশ করেন। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের কার্যক্রম পুনরায় শুরু হয়।
এস এম/ ২৭ জুন ২০২৬









