জাতীয়

মেট্রোরেলে বাড়ছে চলাচলের সময়: শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়

ঢাকা, ১৪ আগস্ট – মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী মাস থেকে ট্রেন চলাচলের সময় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে মেট্রোরেলের সর্বশেষ ট্রেনটি রাত ১১টায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

পাশাপাশি শেষ ট্রেনের মধ্যবর্তী বিরতিও ২০ মিনিট থেকে কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাতের এই বাড়তি সময় ট্রেন চালানোর জন্য নতুন চালক বা অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে যা ২৬ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। প্রশিক্ষণ শেষে এই নতুন অপারেটররা ট্রেন পরিচালনা শুরু করবেন। এছাড়া চলাচলের সময় বাড়লে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি প্রস্তুতির বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য যে, গত ৭ জুন থেকে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। বর্তমানে প্রতিদিন যাত্রীর সংখ্যা প্রায় ১০ হাজার বৃদ্ধি পাওয়ায় ভিড় সামাল দিতেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এস এম/ ১৪ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language