জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে বিজিবি মোতায়েন

ঢাকা, ২৩ জুন – রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবির জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর আগে সোমবার সন্ধ্যায় দেশের আরও ৫টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়। জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। এ ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language