দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

ঢাকা, ২৩ জুন – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫টি শিশু।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৯৩ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৩ জনসহ সর্বমোট ৬৮৬টি শিশু মারা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে একদিনে ১২৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯ জন। এই সময়ে ৯৭৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ২৯৭ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া মোট ৭৮ হাজার ৭১৬ জন রোগীর মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
এনএন/ ২৩ জুন ২০২৬









