বুকে তীব্র ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকা,২২ অক্টোবর- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে তীব্র ব্যথা অনুভব করায় বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড. আব্দুল মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বে থাকা চিকিৎসকদের কাছ থেকে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।
ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এস এম/ ২২ অক্টোবর ২০২৬







