সম্পাদকের পাতা

‘বাংলাটাউন’কে Cultural District হিসেবে স্বীকৃতি দিলো টরন্টো সিটি

নজরুল মিন্টো

টরন্টো সিটির মেয়র অলিভিয়া চাও (Olivia Chow) ড‍্যানফোর্থের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ‘বাংলাটাউন’কে একটি সাংস্কৃতিক জেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার টরন্টোর ডেন্টোনিয়া পার্কে আয়োজিত ঈদুল আজহার অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

Cultural Districts Program এর মাধ্যমে শহরের এমন সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র মিশ্র ব্যবহারভিত্তিক এলাকাগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যেখানে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং কমিউনিটি সংগঠনের ঘন উপস্থিতি রয়েছে এবং যা একটি অভিন্ন ইতিহাস ও পরিচয়কে তুলে ধরে। এই স্বীকৃতির মাধ্যমে এলাকার সাংস্কৃতিক পরিচয় এবং শহরের বৈচিত্র্য, সম্প্রীতি ও কমিউনিটি জীবনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়েছে।

মেয়র অলিভিয়া চাও বলেন, “বাংলাটাউন টরন্টোর একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র এবং এটি আমাদের শহরে বাংলাদেশি কমিউনিটির শক্তি, ইতিহাস ও অবদানের প্রতিফলন। এই স্বীকৃতি সেইসব ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন, কমিউনিটি প্রতিষ্ঠান ও বাসিন্দাদের সম্মান জানায়, যারা এই প্রাণবন্ত এলাকাটি গড়ে তুলেছেন এবং টরন্টোর সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছেন।”

বাংলাটাউন টরন্টোর প্রথম ধাপে স্বীকৃতিপ্রাপ্ত কয়েকটি সাংস্কৃতিক জেলার অন্যতম। এর পাশাপাশি শহরের আরও কয়েকটি কমিউনিটিকেও এ কর্মসূচির আওতায় স্বীকৃতি দেওয়া হচ্ছে।

এনএন/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language