পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফায় দুপুর পর্যন্ত ভোট পড়ল ৬২ শতাংশ

কলকাতা, ২৩ এপ্রিল – ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত রাজ্যটিতে প্রায় ৬২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

এবারের বিধানসভা নির্বাচন মোট দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে আজ প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে অন্তত ৮০টি আসনে বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই আসনগুলোতে মোট ভোটারের সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি।

পরবর্তী অর্থাৎ দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।

আজকের নির্বাচনে ভোটারদের সবচেয়ে বেশি উপস্থিতি লক্ষ করা গেছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে ৪৪ দশমিক ৬৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এছাড়া ঝাড়গ্রামে ৪৩ দশমিক ৭১ শতাংশ এবং বাঁকুড়ায় ৪৩ দশমিক ২২ শতাংশ ভোট পড়েছে।

গত ২০২১ সালের নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে। সে সময় প্রধান বিরোধী দল বিজেপি ৭৭টি আসন লাভ করেছিল।

এবারের নির্বাচনে বিজেপি পূর্ণ শক্তি নিয়ে প্রচার চালিয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বিভিন্ন জনসভায় অংশ নিয়ে দলের হয়ে ভোট চেয়েছেন।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language