গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যালোচনায় বাংলাদেশ-ভারতের ৯১তম যৌথ নদী কমিশনের বৈঠক

ঢাকা,২২ নভেম্বর-বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক চলছে। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিনের কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে চুক্তি নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে, ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।
এস এম/ ২২ নভেম্বর ২০২৬







