মধ্যপ্রাচ্য

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, নিহত ১

তেহরান, ২৩ মার্চ – ইরানের দক্ষিণাঞ্চলে একটি রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত একজন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও একজন আহত হয়েছেন। সোমবার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এই তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাহিনী পার্সিয়ান গালফ রেডিও অ্যান্ড টেলিভিশন সেন্টারের ১০০ কিলোওয়াটের একটি এএম ট্রান্সমিটারে এই হামলা চালিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে আন্তর্জাতিক আইন চরমভাবে লঙ্ঘন করে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবং ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এস এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language