মধ্যপ্রাচ্য

কাতারের পর এবার ইরানি দূতাবাসের কর্মীদের বহিষ্কার করল সৌদি আরব

দোহা, ২২ মার্চ – কাতারের পদাঙ্ক অনুসরণ করে এবার ইরানি দূতাবাসের কর্মীদের বহিষ্কার করল সৌদি আরব। সৌদি সরকার ইরানি দূতাবাসের সামরিক অ্যাটাশেসহ বেশ কয়েকজন কর্মীকে অবাঞ্ছিত বা পারসোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করেছে। সেই সঙ্গে তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরবের ভূখণ্ড ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার কাতারও ঠিক একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল।

দেশটির রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশেসহ অন্যান্য কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জানা গেছে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পর কাতারের প্রধান গ্যাস স্থাপনায় তেহরানের পাল্টা হামলার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাতারে হামলার পরপরই ইরানি কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপসাগরীয় এই দেশটি। এরপর একই পথে হাঁটল আরেক প্রভাবশালী দেশ সৌদি আরব।

এস এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language