মধ্যপ্রাচ্য

ইরান থেকে সংবাদ প্রচার করছে যেসব বিদেশি টিভি চ্যানেল

তেহরান, ৭ মার্চ – ইরান থেকে এখনো বেশ কয়েকটি বিদেশি টেলিভিশন চ্যানেল তাদের সংবাদ সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, সৌদি আরবের আল অ্যারাবিয়া, বৈরুতভিত্তিক আল মায়াদিন এবং রাশিয়ার আরটি অ্যারাবিক। পাশাপাশি ইরানের নিজস্ব রাষ্ট্র-নিয়ন্ত্রিত চ্যানেল ‘আল আলাম টিভি’ তেহরান থেকে আরবি ভাষায় কার্যক্রম পরিচালনা করে।

এছাড়া ইরানে তুরস্কের বেশ কয়েকটি বড় গণমাধ্যমের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এর মধ্যে রয়েছে তুরস্কের রাষ্ট্রীয় চ্যানেল টিআরটি হাবের, সরকারপন্থি এ হাবের, মূলধারার এনটিভি এবং রাশিয়াপন্থি উলুসাল কানাল। তুরস্কের এই সংবাদমাধ্যমগুলো সাধারণত ইরানের পরিস্থিতি নিয়ে এমনভাবে প্রতিবেদন তৈরি করে, যাতে তুরস্ক সরকারের সতর্ক অবস্থানের প্রতিফলন ঘটে। অন্যদিকে অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরানে নিষিদ্ধ অথবা তাদের কার্যক্রম কঠোরভাবে সীমিত রাখা হয়েছে। এসব গণমাধ্যম সচরাচর এমন সব বিষয় এড়িয়ে চলে, যা ইরান সরকার সংবেদনশীল বলে মনে করে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language