উত্তর আমেরিকা

ইসরায়েলের কাছে ১৫ কোটি ডলারের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ৭ মার্চ – ইরানের সঙ্গে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলের কাছে আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। শনিবার এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আওতায় বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে এ অস্ত্র বিক্রির লক্ষ্যে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। অস্ত্রের এই প্যাকেজে বিএলইউ-১১০এ/বি বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন এবং এ অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language