ইউরোপ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গী হবে না ব্রিটেন, জানালেন স্টারমার

তেহরান, ৫ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন বিমান বাহিনীকে হামলা চালানোর জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জনমনে সৃষ্ট উদ্বেগ নিরসনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর সরকারের এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন।

প্রধানমন্ত্রী স্টারমার উল্লেখ করেন, জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। পরিস্থিতি বা চাপ যত তীব্রই হোক না কেন, নিজেদের মূল্যবোধ ও নীতির ওপর অবিচল থাকার শক্তি রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা চাপের কাছে নতি স্বীকার না করার বিষয়টি পরোক্ষভাবে নিশ্চিত করেছেন।

ইরান ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান পুনর্ব্যক্ত করে স্টারমার জানান, তাঁরা দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান চান, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে। তিনি বলেন, এই কারণেই যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া একটি পদক্ষেপ যা সম্পূর্ণ জাতীয় স্বার্থেই গ্রহণ করা হয়েছে এবং এই অবস্থানে তিনি অনড় থাকবেন।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language