অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম ও দল পাঠাল অস্ট্রেলিয়া

ক্যানবেরা, ৫ মার্চ – ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম ও লোকবল পাঠিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনার অংশ হিসেবেই তার দেশ মধ্যপ্রাচ্যে এসব সামরিক সরঞ্জাম প্রেরণ করেছে।

অস্ট্রেলীয় পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আলবানিজ উল্লেখ করেন যে তার সরকার ওই অঞ্চলে ছয়টি সংকট মোকাবিলা দল পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে সপ্তাহের শুরুতেই জরুরি পরিকল্পনার অংশ হিসেবে তারা সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন। যদিও তিনি সরঞ্জামের বিস্তারিত বিবরণ দেননি, তবে অস্ট্রেলীয় সম্প্রচারমাধ্যম এসবিএস জানিয়েছে যে দুটি সামরিক উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language