ব্যবসা

২৪ ঘণ্টায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৭ হাজার ছাড়াল

ঢাকা, ৩ মার্চ – দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। চলতি বছর এ নিয়ে দেশের বাজারে ৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ১২ বার।

এছাড়া গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়।

এনএন/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language