জাতীয়
আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের পদত্যাগ

ঢাকা, ২ মার্চ – বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে ব্যক্তিগত অনিবার্য কারণে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ব্যক্তিগত অনিবার্য কারণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি তার পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এস এম/ ২ মার্চ ২০২৬









