জাতীয়

সাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ১২ আগস্ট – উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে লঘুচাপ সৃষ্টির কারণে উপকূলীয় এলাকাগুলোতে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে যে,

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে বিচরণ করা আপাতত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

এস এম/ ১২ আগস্ট ২০২৬


Back to top button