উত্তর আমেরিকা

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩ সেনা নিহত, নিশ্চিত করল পেন্টাগন

ওয়াশিংটন, ১ মার্চ – ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর আজ রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

পেন্টাগন জানিয়েছে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তাদের তিন সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। তবে নিহত সেনারা ঠিক কোথায় এবং কীভাবে হামলার শিকার হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর।

ইরানে বড় ধরনের হামলার পর এই প্রথম নিজেদের সেনা সদস্যদের মৃত্যুর খবর জানাল ওয়াশিংটন।

পেন্টাগন আরও জানিয়েছে যুদ্ধে আহত অন্য সেনাদের আঘাত গুরুতর নয় এবং তারা শীঘ্রই কাজে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ ঘণ্টা নিহত সেনাদের নাম ও পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

এনএন/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language