আইন-আদালত

সালমান ও আনিসুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে।

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে এই বিচারিক কার্যক্রম চলছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন।

প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয় যে জুলাই ও আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের মধ্যে একটি ফোনালাপ হয়। অভিযোগ রয়েছে যে ওই ফোনালাপের একপর্যায়ে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের দমনের বিষয়ে তারা আলাপ করেন। তাদের এই বক্তব্যের পরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করা হয় বলে প্রসিকিউশন দাবি করেছে।

গত বছরের ৪ ডিসেম্বর সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং পরবর্তীতে ১২ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language