জাতীয়

শপথ দ্রুত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, দেশে বর্তমানে ছোটখাটো কিছু ঘটনা ঘটছে। তবে শপথ গ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এমন শর্তের বিষয়ে বিএনপির অবস্থান কী হবে, তা শপথ গ্রহণের আগেই দলের পক্ষ থেকে পরিষ্কার করা হবে।

এছাড়া তিনি উল্লেখ করেন যে, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সমন্বয় করছেন এবং সব ধরণের প্রস্তুতি তদারকি করছেন। এ লক্ষ্যে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language