জাতীয়

বাংলাদেশ নিয়ে ইতিবাচক ৬৬ শতাংশ পাকিস্তানি, ভারতে সেই হার মাত্র ২৫ ও শ্রীলঙ্কায় ৫৬%

ঢাকা, ১৭ আগস্ট – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক জরিপে দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক সম্পর্কের নানা তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

এর বিপরীতে ভারতের মাত্র ২৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার পিউ রিসার্চ তাদের ওয়েবসাইটে এই প্রতিবেদনটি প্রকাশ করে। সেখানে দেখা যায়, শ্রীলঙ্কার ৫৭ শতাংশ এবং বাংলাদেশের ৫৪ শতাংশ নাগরিক পাকিস্তানের প্রতি ইতিবাচক ধারণা রাখেন।

তবে ভারতের ক্ষেত্রে এই হার একেবারেই কম, মাত্র ৮ শতাংশ। ২০২৪ সালের পর থেকে দেখা যাচ্ছে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ভারতে এই হার ১০ শতাংশ হ্রাস পেয়েছে। জরিপের ফল বিশ্লেষণে দেখা যায়, চারটি দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতের প্রতি মানুষের মনোভাবের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য বিদ্যমান।

শ্রীলঙ্কার একটি বড় অংশ ভারতের প্রতি ইতিবাচক হলেও বাংলাদেশে এই হার ৪২ শতাংশ এবং পাকিস্তানে মাত্র ৭ শতাংশ। জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে একমাত্র শ্রীলঙ্কার প্রতি বাকি তিন দেশের উত্তরদাতারা সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে এবং শ্রীলঙ্কায় তা ১৪ শতাংশ বেড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতের নাম নিলেও বাংলাদেশি ও পাকিস্তানিরা ভারতকে তাদের দেশের জন্য প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।

আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আস্থার বিষয়েও এই জরিপে প্রশ্ন করা হয়। এতে দেখা যায়, শ্রীলঙ্কার জনগণের বড় একটি অংশ মোদির ওপর আস্থা রাখলেও বাংলাদেশে এই হার ৪২ শতাংশ। তবে পাকিস্তানে এই আস্থার হার মাত্র ৪ শতাংশ।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language