জাতীয়
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৮ আগস্ট – পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দিনের এক সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের পথে রওনা হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার সকালে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সফররত প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
কাতার সফর শেষে পররাষ্ট্রমন্ত্রীর আগামী ১৯ তারিখ রাতে দেশে ফেরার কথা রয়েছে। এই সফরে কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









