জাতীয়

ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এস এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language