আইন-আদালত
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি ঘোষণা হবে

ঢাকা, ০১ ফেব্রুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো এবং একজনকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ ঠিক করেন।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এনএন/ ০১ ফেব্রুয়ারি ২০২৬









