জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে লড়বে এনসিপি

ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়েছে। এই সমঝোতায় ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানানো হয়। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ৩০টি আসনে নির্বাচন করবে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আসন সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচন করবে।

তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা এবং খেলাফত আন্দোলনের আসনসংক্রান্ত বিষয়গুলো এখনো চূড়ান্ত করা যায়নি।

এদিকে, এনসিপির জন্য ৩০টি আসনের ঘোষণা এলেও এখন পর্যন্ত ২৭টি আসনের তথ্য পাওয়া গেছে। এসব আসনের মধ্যে রয়েছে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী), দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী), রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট), নাটোর-৩ (সিংড়া), সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর), পিরোজপুর-৩ (মঠবাড়িয়া), টাঙ্গাইল-৩ (ঘাটাইল), ময়মনসিংহ-১১ (ভালুকা) এবং মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী)।

এ ছাড়া ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার), ঢাকা-২০ (ধামরাই), গাজীপুর-২ (সিটি করপোরেশনের একাংশ ও সেনানিবাস), নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ), কুমিল্লা-৪ (দাউদকান্দি), নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক), নোয়াখালী-৬ (হাতিয়া), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা), বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা), নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনগুলোও এনসিপির তালিকায় রয়েছে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language