এশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

ম্যানিলা, ০৭ জানুয়ারি – শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বুধবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে, ভূ-পৃষ্ঠের ৫৮.৫ কিলোমিটার (প্রায় ৩৬ মাইল) গভীরে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language