সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাককে ধাক্কা, ৫ জনের মৃত্যু

চট্টগ্রাম, ১৬ নভেম্বর – চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে অন্তত পাঁচজন মারা গেছেন, তারা সবাই ছিলেন বাসের যাত্রী। নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে বললেও তাদের কারো পরিচয় জানাতে পারেনি তারা।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির রব্বানী।
তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ পাঁচজনের লাশ পাওয়ার কথা বলেছেন তিনি।
অপরদিকে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সিডিএম লাইন’ নামের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৬ নভেম্বর ২০২৫









