জাতীয়

প্রধান উপদেষ্টা ও ‘ইতালির প্রধানমন্ত্রী বৈঠক করবেন-এমন কথা কোথাও বলিনি’

ঢাকা, ১৩ অক্টোবর – প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন- এমন কথা তিনি কোথাও বলেননি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম লেখেন, কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে এই সফরের বিষয়ে বাসস বা কোনো সংবাদপত্র আমার সঙ্গে যোগাযোগ করেনি।
‘বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলাম যে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। আমি আরও বলেছিলাম, সফরকালে তিনি (প্রধান উপদেষ্টা) কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।’

প্রেস সচিব আরও লেখেন, সংবাদ সম্মেলনে আমি কোথাও বলিনি, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবে এমন কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত ছিল না। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে বলে আশা করি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৩ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language