উত্তর আমেরিকা

ইরানকে অবশ্যই শান্তি প্রতিষ্ঠা করতে হবে, না হলে আরও বড় হামলা

ওয়াশিংটন, ২২ জুন – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে।

কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমান হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

ভাষণে ট্রাম্প বলেন, আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য। এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়া। সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেওয়া।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language