জাতীয়

ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, চলে গেলে বিকল্প বেছে নেবে জাতি

ঢাকা, ২৩ মে – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে ড. মুহাম্মদ ইউনূস আর থাকতে না চাইলে জাতি বিকল্প বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৩ মে) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় নির্বাচন, করিডোর ও দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগতও জানান সালাহউদ্দিন আহমেদ।

ড. ইউনূসের পদত্যাগ ইস্যুতে দলের অবস্থান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি ড. ইউনূসের পদত্যাগ চায় না। তবে, তিনি থাকতে না চাইলে জাতি বিকল্প বেছে নেবে।

সম্প্রতি কয়েক দফায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েও বিএনপি তার সময় পায়নি অভিযোগ করে সালাহউদ্দিন আরও বলেন, নির্বাচনী রোডম্যাপের জন্য আর কয়েকদিন অপেক্ষা করে তারপর সরকারকে সহযোগিতা নিয়ে প্রশ্নে করণীয় চূড়ান্ত করবে বিএনপি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৩ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language