ইসলাম

আগামীকাল জানা যাবে পবিত্র শবে বরাত কবে

আরবি ১৪৪৬ হিজরি সনের পবিত্র শবেবরাতের তারিখ জানা যাবে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৪৪৬ হিজরি সনের পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

প্রসঙ্গত, এবার ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। তবে এটি চাঁদ দেখার ওপর নির্ভর করছে। শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

আইএ

 


Back to top button
🌐 Read in Your Language