মধ্যপ্রাচ্য
গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ১৩ শিশুর মৃত্যু

জেরুজালেম, ২১ এপিল – দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের ১৩ জন শিশুসহ দুই জন নারী নিহত হয়েছেন।
রোববার (২১ এপ্রিল) গাজা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পর পর দুইটি বিমান হামলায় তারা নিহত হন।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই অঞ্চলে হামাসের নেতারা আছেন। এছাড়া বাকি ১৩৩ ইসরায়েলি বন্দিও রয়েছেন।
এদিকে, রাফাহ অঞ্চলে স্থল অভিযানের পরিকল্পনার জন্য আন্তর্জাতিকভাবে বিরোধিতার মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯৮০ জন।
অপরদিকে, গত ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২১ এপিল ২০২৪









